সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীতে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে দুইটি মিষ্টির দোকানসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেল তিনটার দিকে নগরীর সাহেববাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ। রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় সামারি ট্রায়াল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে নবরূপ মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওজনে কম পণ্য সরবরাহ এবং একটি পণ্যে বিএসটিআই অনুমোদন না থাকার প্রমাণ পাওয়া যায়।

এছাড়া দই নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় মৌচাক মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় কাপড়ের দোকান শেখ গার্মেন্টস ক্রয় রশিদ প্রদর্শন করতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিএমএম কোর্টের নাজির সোহেল রানা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে রাজশাহী মহানগরকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে কাজ করছে আদালত।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন