সর্বশেষ

জাতীয়

শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ৬:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলেও।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিমানবন্দর থেকে ৩৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে গত ছয় দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতারের ৪টি, কুয়েতের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি এবং ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট রয়েছে।

কাওছার মাহমুদ বলেন, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর প্রভাবেই বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে।

বেবিচক সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবার আরও ৩৪টি ফ্লাইট বাতিল হওয়ায় ছয় দিনে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২১০টি।

২৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন