সর্বশেষ

সারাদেশ

জামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা

ফজলে এলাহী মাকাম জামালপুর
ফজলে এলাহী মাকাম জামালপুর

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালিয়ে মোস্তাফা বেকারী নামে এক বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (৪ মার্চ) বিকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ।

অভিযানকালে নান্দিনা বাজারের বিভিন্ন ইফতার সামগ্রীর দোকান, কাপড়ের দোকান ও খাবারের দোকান, বেকারী পরিদর্শন করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, মোস্তাফা বেকারীতে মেয়াদ ও লেবেলবিহীন খাদ্যপণ্য, মেয়াদোত্তীর্ণ দই, অননুমোদিত রং এবং লেবেলবিহীন পণ্য বিক্রি করা হচ্ছিল। এর ফলে বেকারীটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম জানান, রমজান মাসজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার জন্য বাজারে নিয়মিত তদারকি চালানো হবে।

৩৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন