সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ৩:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় এক বছর আগে শ্রীঘর গ্রামের আরুশ মিয়ার কাছ থেকে নুরধন মিয়ার ছেলে শাহজাহান এক লাখ টাকা ধার নেয়। দীর্ঘদিন পার হওয়ার পরও টাকা পরিশোধ না করায় মঙ্গলবার আরুশ মিয়া ও নুরধন মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। ঘটনার উত্তেজনা পরের দিন আজ বুধবার সকালে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র, টেঁটা ও বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
২৭৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর