সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশলোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৯:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের পৈতৃক ও ইজারা নেওয়া এক মৎস্য ঘেরে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।

মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের পৈতৃক ও ইজারা নেওয়া প্রায় ৫০ বিঘা মৎস্য ঘেরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার আগা মাদুরপাল্টা কবিরাজ বাড়ির দিঘির পাড় সংলগ্ন এলাকায় এ ঘটনায় অন্তত ৪ জন রক্তাক্ত জখম হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘেরের মালিক মোঃ আনসার সরদার ও তার পরিবার দীর্ঘদিন ধরে বৈধভাবে মাছ চাষ করে আসছিলেন। কিন্তু একই এলাকার প্রভাবশালী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম মৃধা ও বিএনপি নেতা তরিকুল ইসলাম মৃধার নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল ঘেরটি দখলের উদ্দেশ্যে হামলা চালায়।

ঘেরের পাহারাদার ও মালিকপক্ষকে লক্ষ্য করে হামলা চালিয়ে হামলাকারীরা ঘেরের ঘর ভাঙচুর এবং মালামাল লুটপাট করে। বাধা দেওয়ায় জখম হন ঘের মালিক মোঃ আনসার সরদার, আবু মুছা সরদার ও মামুন সরদার। তাদের উদ্ধার করে মোংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনসার সরদার অভিযোগ করেন, “আমাদের পৈতৃক ও বৈধভাবে ইজারা নেওয়া জমিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ চলছে। বিএনপি নেতাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের জোরপূর্বক উচ্ছেদ করতে চাইছে। বাধা দেওয়ায় তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।”

ঘটনায় ভুক্তভোগীর ভাইয়ের ছেলে মোঃ আকরাম সরদার বাদী হয়ে ১০-১২ জনের বিরুদ্ধে মোংলা থানায় এজাহার দায়ের করেছেন। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন