সর্বশেষ

সারাদেশ

নরসিংদীর মনোহরদীতে বিলে মিলল পুরনো গ্রেনেড, আতঙ্কে এলাকাবাসী

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৬:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদী উপজেলার একটি বিলে মাছ ধরতে গিয়ে পুরনো গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার দিগাকান্দি এলাকার দুয়ার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুকুন্দী ইউনিয়নের দিগাকান্দি এলাকায় দুয়ার বিলে কয়েকজন শিশু মাছ ধরতে নামে। বিকেলে সন্তানদের আনতে সেখানে যান শিখা বেগম নামে এক নারী। পানিতে নামার সময় তার পায়ে শক্ত ও ভারি একটি বস্তু লাগে। কৌতূহলবশত তিনি সেটি পানির নিচ থেকে তুলে তীরে নিয়ে আসেন।

বস্তুটি পরিষ্কার করার পর প্রথমে তিনি সেটিকে গুপ্তধনের মতো কিছু বলে ধারণা করেন। পরে বাড়িতে নিয়ে গেলে আশপাশের মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। এমনকি শিশুরাও বস্তুটি নিয়ে খেলতে শুরু করে। তবে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানো হয়।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা করে। প্রাথমিকভাবে এটি একটি পুরনো, জংধরা গ্রেনেড বলে ধারণা করা হয়। পরে সেটি পুলিশ হেফাজতে নিয়ে নিরাপত্তার স্বার্থে পানির নিচে সংরক্ষণ করা হয় এবং ঢাকার বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে অবহিত করা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপদে রাখা হয়েছে। বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তাদের টিম এসে পরবর্তী ব্যবস্থা নেবে।”

এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

২৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন