সর্বশেষ

সারাদেশ

ওড়াকান্দিতে স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলার প্রস্তুতি শুরু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৬:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অবস্থিত মঁতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি শ্রীধাম ওড়াকান্দিতে আগামী ১৬ মার্চ ২১৫তম স্নানোৎসব এবং তিন দিনব্যাপী মহাবারুনী মেলা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (০৩ মার্চ) সকালে তীর্থধাম ওড়াকান্দির ঠাকুর বাড়ি পরিদর্শন করেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। পরিদর্শনের সময় তারা ঠাকুর বাড়ির বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং স্নানোৎসব ও মেলার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করার জন্য মতবিনিময় সভা করেন।

ঠাকুর বাড়ির উত্তরসূরী পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর ও সুব্রত ঠাকুরও সভায় উপস্থিত ছিলেন। এসময় সংসদ সদস্য ডা: কে এম বাবর জানিয়েছেন, স্নানোৎসবের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সিসি টিভি স্থাপন করা হবে। তিনি সকল ধরনের সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

স্নানোৎসব আগামী ১৬ মার্চ সকালে শুরু হয়ে চলবে পরের দিন ১৭ মার্চ সকাল পর্যন্ত। তবে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম চলবে ১৮ মার্চ পর্যন্ত।

৩৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন