সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত: ৩শ' জনের বিরুদ্ধে হত্যা মামলা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশি গ্রামে রোববার দিবাগত রাতের গণপিটুনিতে মো. শাহীন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

একই ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা দায়ের করেছে পুলিশ। দুটি মামলার বাদীই পুলিশ।

পুলিশ জানায়, রাত দেড়টার দিকে স্থানীয়দের সন্দেহ হয়, একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তারা আটজনকে আটক করে বেঁধে মারধর করেন। পরে আটজনকে ফেলে রাখা হয়। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে পুলিশ তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে সাতজন গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন।

নিহত শাহীন রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন—পুঠিয়ার চকপলাশি গ্রামের মো. শামীম (৩৫), ঢাকার আশুলিয়ার জিরানী এলাকার মো. শফিকুল (৪৫), রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের রফিকুল ইসলাম (৪০), ঢাকার ধামরাইয়ের নানজেগুড়ি গ্রামের মো. খারজাহান (৩৫), টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামালের চর গ্রামের সেলিম শেখ (৩০), একই উপজেলার কুটিবয়রা গ্রামের মো. মামুন (৪২) এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সোনিয়াপাড়া গ্রামের মো. রূপচান (৩০)।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনায় ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রামবাসী তাদের আটক করার পর ব্যবহৃত ট্রাকটি আগুনে পুড়িয়ে দেয়।

ওসি জানান, ডাকাতির প্রস্তুতির ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ একটি মামলা দায়ের করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন সাতজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, গণপিটুনিতে শাহীন নিহত হওয়ায় ২৫০–৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত শেষে নিহত শাহীনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

৪৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন