সর্বশেষ

সারাদেশ

মোংলা শহরে ড্রেনের উপর ভবনের পিলার, চলাচলে বাধা-আতঙ্ক

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলা পৌর শহরের কমলার মোড় সংলগ্ন ৭ নম্বর কলেজ রোডে অবৈধভাবে নির্মিত ড্রেনের উপর পিলার গেঁথে ভবনের সাথে সংযুক্ত করার অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, এই অবৈধ নির্মাণের ফলে সাধারণ পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে এবং ড্রেনের কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সোমবার সরজমিনে গিয়ে দেখা যায়, নবনির্মিত ড্রেনের উপরে ১০ ইঞ্চি পিলার গেঁথে তা মূল ভবনের সাথে সংযুক্ত করা হয়েছে। স্থানীয়রা জানান, ভবনের মালিক প্রভাবশালী হওয়ায় তিনি নিজের ইচ্ছামতো সড়কের ড্রেনের উপর পিলার বসিয়েছেন। এর ফলে সাধারণ জনগণের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা আরও বেড়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বহুবার পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে, কিন্তু কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘ ৩০ বছর ধরে চলমান এই ঝুঁকিপূর্ণ ভবনের একাংশ ড্রেনের উপর জোড়ে দেওয়া হয়েছে, যা নিয়মতান্ত্রিক নয় এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
অভিযোগের সত্যতা যাচাইয়ে পৌরসভার প্রকৌশলীর কাছ থেকে জানা যায়, এলাকাবাসীর অনুরোধে বিষয়টি নজরে এসেছে। তবে, পৌরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপদ সড়ক চাই মোংলা উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন বলেন, "এ ধরনের দখলদারিত্ব মোটেই গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষের চলাচলের পথ এবং ড্রেনের উপর দখলদারিত্ব বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।"

উল্লেখ্য, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, বিষয়টি নজরে এসেছে এবং তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

১১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন