সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ১১ বছরের স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী জেলা, পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের ধরমপুর বিল থেকে ১১ বছর বয়সী আদিব আহনাফের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আদিব ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১ মার্চ) রাতেই আদিব তার দাদা শামসুল হুদার সঙ্গে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত শেষে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।

পরদিন ভোরে ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কর্ণহার থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্যান্টের বেল্ট দিয়ে গলায় পেঁচিয়ে আদিবকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

নিহতের মামা মোকছেদ আলী বলেন, “আমরা মনে করি এটি একটি পরিকল্পিত হত্যা। আমাদের ভাগ্নেকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

৭৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন