সারাদেশ
বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের টেংরা গ্রামে পরকীয়ার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে স্থানীয়রা।
পরকীয়ার অভিযোগে আটক: শালিসে নারীকে বর্বরোচিত জুতাপেটা
জয়দেব রায়, বরগুনা
সোমবার, ২ মার্চ, ২০২৬ ৮:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের টেংরা গ্রামে পরকীয়ার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে স্থানীয়রা।
পরে বিষয়টি নিয়ে গ্রামে শালিস বৈঠক বসানো হলে সেখানে ওই নারীকে জুতো দিয়ে মারধরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পরকীয়ার অভিযোগ তুলে গ্রামবাসী ওই দম্পতিকে আটক করে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরবর্তীতে স্থানীয়ভাবে শালিসের আয়োজন করা হয়।
শালিস বৈঠকে অভিযোগের বিষয়ে আলোচনা চলাকালে এক পর্যায়ে উপস্থিত কয়েকজন ব্যক্তি ওই নারীকে জুতো দিয়ে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
৩০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর