সর্বশেষ

জাতীয়

সংসদে রাষ্ট্রপতির ভাষণ স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে। সোমবার (২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি প্রেরণ করেন।

চিঠিতে তিনি উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর ভাষণ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শাহরিয়ার কবির তার চিঠিতে দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হন। পাশাপাশি, বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধেও তিনি দৃশ্যমান কোনো ব্যবস্থা নেননি বলে উল্লেখ করেন।

চিঠিতে আরও বলা হয়, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে রাষ্ট্রপতিকে সংসদের অধিবেশন আহ্বান বা ভাষণ প্রদানের অনুমতি না দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কাম্য। বিকল্পভাবে, প্রধানমন্ত্রী পরিস্থিতি বিবেচনায় উপযুক্ত সিদ্ধান্ত নেবেন বলেও অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উত্থাপিত এই দাবি ব্যক্তিগত মতামতের বাইরে জনমতের প্রতিফলন বলেও উল্লেখ করেন আইনজীবী শাহরিয়ার কবির।

৮৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন