সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলের সাবেক এমপির লাশ ভারত থেকে দেশে ফিরল

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল, যশোর
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল, যশোর

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের ৮ আসনের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, যিনি অবৈধ পথে ভারতে পলায়ন করেছিলেন। মৃত্যুর এক সপ্তাহ পরে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে মরদেহ দেশে ফিরল।

জোয়াহেরুল গত শুক্রবার রাত ১০টার দিকে ভারতের কোলকাতার একটি বেসরকারী হাসপাতালে মাল্টি অর্গান ফেইলিওরের কারণে মারা যান। তার মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও মেয়ে। মেয়ে জাকিয়া ইসলাম পরে কোলকাতায় গিয়ে অবস্থান করেন।

বেনাপোল ইমিগ্রেশন অফিসার সাখাওয়াত হোসেন জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে তার মরদেহ আনুষ্ঠানিক প্রক্রিয়ার পরে আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পরকার রাজনৈতিক পরিবর্তনের পর জোয়াহেরুল ইসলাম অবৈধভাবে ভারতে পলায়ন করেন। পরে অসুস্থ হয়ে পড়ায় তাকে কোলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে।

জোয়াহেরুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি করটিয়া সরকারি সাদত কলেজে দুইবার ছাত্র সংসদের ভাইস-প্রেসিডেন্টও ছিলেন।

২৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন