সর্বশেষ

সারাদেশ

হিলি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৬:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় ভারত থেকে পাচারের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হিলি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন রোববার দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক পাচারের প্রস্তুতির খবর পায় বিজিবি। পরে টহল কমান্ডার আলাউদ্দিনের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থলে মাদকদ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১২৩ বোতল ফেনসিডিল, ১০০ বোতল স্কফ সিরাপ, ৪ হাজার পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট এবং ৩ হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশন। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ১১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন