সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ভাঙা আওয়ামী লীগ কার্যালয়ের ব্যানারে আগুন

মুরাদুল ইসলাম সনেট  রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট রাজশাহী

রবিবার, ১ মার্চ, ২০২৬ ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর কুমারপাড়া এলাকায় রাতের অজ্ঞাত পরিচয়ের কেউ টানানো একটি ব্যানার ছিঁড়ে আগুন দেওয়া হয়েছে।

ওই ব্যানারটি ভাঙা রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের ধ্বংসস্তূপের সামনে টানা ছিল।

বিএনপির রাজশাহী মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু জানান, শুক্রবার রাতে অজ্ঞাত পরিচয়ের কেউ ওই স্থানে ব্যানারটি টানিয়ে দেয়। বিষয়টি সকালেই এলাকায় জানাজানি হলে শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান এবং ব্যানারটি ছিঁড়ে ফেলে আগুন দেন।

তিনি আরও বলেন, অস্তিত্বহীন একটি কার্যালয়ের সামনে ব্যানার টানানোর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ব্যানার লাগানো ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়েছে। কিছু লোক ব্যানার টানানোর পর সেখান থেকে চলে গেলেও তাদের নিশ্চিতভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, কে বা কারা ব্যানারটি টানিয়েছে এবং আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতা মহানগর আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে ধ্বংস করে দেয়। পরবর্তীতে গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদীর হত্যার ঘটনার পর একদল লোক ভবনটির অবশিষ্ট অংশও ভেঙে ফেলে।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন