সর্বশেষ

সারাদেশ

ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ফেনী
স্টাফ রিপোর্টার, ফেনী

রবিবার, ১ মার্চ, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফেনীর ফেনী জেলার সোনাগাজী উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মো. সজিব (২২) ও মো. আরাফাত (২১)। তারা দুজনই উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় প্রথমে এক শ্রমিক ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার সাড়া না পেয়ে অপর শ্রমিক উদ্ধার করতে নিচে নামেন। অল্প সময়ের মধ্যেই দুজনই অচেতন হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিক অচেতন হয়ে পড়েন। প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন