সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, পরিচালক গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী নগরীতে একটি কোচিং সেন্টারে একাদশ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কেন্দ্রটির পরিচালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার হরগ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আহাদুজ্জামান নাজিম স্থানীয় একটি কোচিং সেন্টারের পরিচালক। তিনি রাজশাহীর একটি ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবেও কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়, বিকেলে কোচিং চলাকালে ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন নাজিম। এ সময় ছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ডিসেম্বরেও তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে হেফাজতে রেখে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

২৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন