সর্বশেষ

সারাদেশ

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহতের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৬৯ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৩ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে। নিহতরা হলেন—খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ এবং প্রতিবেশী ফেরদাউস হোসেন। একই ঘটনায় প্রতিপক্ষের ওসিকুর ফকিরও নিহত হন। তবে ওসিকুর ফকিরের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার সমর্থকদের সঙ্গে খলিল শেখের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও সংঘাত চলছিল। এর জের ধরে ২৩ ফেব্রুয়ারি ভোর রাতে সাহরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খলিল শেখের বাড়িতে হামলা চালায়। এ সময় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ এবং প্রতিবেশী ফেরদাউস হোসেনকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে খায়রুজ্জামান খায়ের মোল্যার সমর্থকদের দাবি, ওই রাতে খলিল শেখের লোকজন আগে ওসিকুর ফকিরকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর নিহত ওসিকুর ফকিরের পক্ষের ৭ থেকে ৮টি বাড়িঘরে আগুন দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

২৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন