সর্বশেষ

সারাদেশ

হিলিতে আটক মানসিক ভারসাম্যহীন যুবককে ফেরত দিল বিজিবি

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করা এক মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

ফেরত আসা যুবকের নাম রিপন সরকার (৩০)। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শৈলান গ্রামের মৃত আজগার আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে হিলি সীমান্ত এলাকা দিয়ে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন রিপন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

ঘটনা জানার পর বিজিবি হিলি সিপি ক্যাম্পের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয় এবং একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে রাত প্রায় ১০টার দিকে বিএসএফ রিপনকে বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার আলাউদ্দিন জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে হাকিমপুর থানা পুলিশের সহায়তায় রিপনকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

২৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন