সর্বশেষ

সারাদেশ

দুর্গাপুরে দুটি পানের বরজে আগুন, লাখ টাকার ক্ষতি

মুরাদুল ইসলাম সনেট  রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট রাজশাহী

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় পৃথক দুটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে প্রায় দুই থেকে তিন বিঘা জমির পান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিতে পারে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এশা ও তারাবির নামাজের সময় হঠাৎ ‘আগুন-আগুন’ চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে পানের বরজে আগুন জ্বলতে দেখেন। পরে এলাকাবাসী নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা পথ থেকেই ফিরে যান।

অগ্নিকাণ্ডে রসুলপুর এলাকার নজরুল ইসলামের দেড় বিঘা এবং পারিলা গ্রামের গোলাম নবীর ১৮ কাঠা জমির পানের বরজ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দুই চাষির দাবি, এতে তাঁদের আনুমানিক ৭ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। চৈত্র মাসে ভালো দামের আশায় পান সংরক্ষণ করে রেখেছিলেন বলে জানান তারা।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মী মোহাম্মদ আলী বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে—এমন সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে আর যাননি। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন