সর্বশেষ

সারাদেশ

এমপি সাচিংপ্রু জেরীকে শুভেচ্ছা জানাল বান্দরবান হিল রানার কমিটি

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান হিল রানার কমিটির পক্ষ থেকে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সা চিং প্রু জেরী মহোদয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সংসদ সদস্যের নিজ বাসভবনে অনুষ্ঠিত সাক্ষাৎ সভায় বান্দরবান হিল রানার কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সাক্ষাৎকালে সংসদ সদস্য রাজপুত্র সা চিং প্রু জেরী বলেন, সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান হিল রানা কমিটির প্রতিনিধি মো. আব্দুল্লাহ আল নোমান, বান্দরবান হিল রানার প্রতিনিধি মো. আরিফ, কমিটির সদস্য অভিজিৎ বড়ুয়া, হৃদয় বড়ুয়া, ইকবালসহ আরও অনেকে।

তিনি আরও বলেন, ক্রীড়ার মান ধরে রাখতে নিয়মিত ম্যারাথন অনুশীলন এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন জরুরি। এ ধরনের উদ্যোগ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতেও ক্রীড়া কার্যক্রম কার্যকর ভূমিকা পালন করবে।

বান্দরবান হিল রানার কমিটির নেতৃবৃন্দ ক্রীড়া উন্নয়নে ভবিষ্যতে আরও বড় পরিসরে বান্দরবান হিল ম্যারাথন সিজন ৩ কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন। তারা জেলা তরুণ সমাজকে সুস্থ রাখতে নিয়মিত দৌড় প্রতিযোগিতা ও অন্যান্য ক্রীড়া আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎ সভা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।

২৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন