সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় নববধূর রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শারীরিক নির্যাতন চালিয়ে ও বিষ খাইয়ে নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী (১৮) নামে এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী টুঙ্গিপাড়া উপজেলার চরগোপালপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর খানের মেয়ে এবং একই গ্রামের জাফর খানের ছেলে আরিফ উল্লাহ খানের স্ত্রী।

নিহতের বাবা জাহাঙ্গীর খান জানান, তার মেয়ে তন্নীর সঙ্গে আরিফ উল্লাহ খানের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ১৫ দিন আগে আরিফ তন্নীর সঙ্গে দেখা করতে এলে স্থানীয় লোকজন তাদের আটক করে বিয়ে দিয়ে দেন। তবে বিয়ের পর থেকে তন্নীকে শ্বশুরবাড়িতে নেয়া হয়নি।

তিনি আরও জানান, গত রোববার তন্নী নিজের ইচ্ছায় শ্বশুরবাড়িতে যায়। পরদিন সোমবার সকালে সে বাবার বাড়িতে এসে জানায়, শ্বশুরবাড়ির লোকজন তার নামে থাকা দুই বিঘা জমি লিখে দিতে চাপ দিচ্ছে। এ বিষয়ে জাহাঙ্গীর খান মেয়েকে বলেন, যদি তারা সত্যিই তাকে ভালোবাসে, তবে তিনি জমি লিখে দেবেন। এরপর তন্নী আবার শ্বশুরবাড়িতে ফিরে যায়।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সকালে তন্নীকে বিষ খাওয়ানো অবস্থায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার বাবার বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

জাহাঙ্গীর খান দাবি করেন, তার মেয়েকে শারীরিক নির্যাতন করে এবং বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নিহতের বোন তানিয়া খানম বলেন, মঙ্গলবার সকালে তন্নী তাকে ফোন করে জানায়, তাকে মারধর করা হয়েছে। পরে তাকে বিষ খাইয়ে তাদের বাড়ির সামনে ফেলে রাখা হয়। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ঘটনাটি তারা জেনেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে নিহতের মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে।

৪০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন