সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ধাকার ধামরাইয়ের ধাইরা বাজার এলাকায় ইটবোঝাই একটি ট্রাকের ধাক্কায় মাহিম (১২) নামে ৭ম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মাহিম গোপাল কৃষ্ণপুর গ্রামের কুয়েত প্রবাসী একলাস হোসেনের একমাত্র ছেলে। তিনি আশাবোন মডেল একাডেমি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, মাহিম পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। ধাইরা বাজার এলাকার একটি ব্রিজের উপর পৌঁছালে পেছন দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকটি তাকে ধাক্কা দেয়। এতে মাহিম ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটকানোর চেষ্টা করেন, তবে তা সম্ভব হয়নি।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

৭৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন