সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন গুরুতর আহত

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে বাস এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন জানান, তাদের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯টার দিকে হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর এলাকায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

আহতরা হলেন- ফিলিপনগর এলাকার অটোরিকশা চালক আহসান আলীর ছেলে অর্জুন আলী (৩১), বড়গাংদিয়া এলাকার সাঈদ হোসেন (১৭) এবং লাওবাড়িয়া এলাকার মনোয়ারা খাতুন (৪০)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তিনি মিটিংয়ে থাকায় দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারছেন না। ডিউটি অফিসারও ঘটনার বিস্তারিত জানাতে পারেননি।

৫৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন