সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-নসিমন সংঘর্ষে চালক নিহত, আহত ১

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ মহাসড়কের রানিহাটি এলাকায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক নসিমন চালক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে রসিকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি ট্রাক রসিকনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নসিমনটির চালক ঘটনাস্থলেই মারা যান।

নিহত লিয়াকত আলী (৭০) শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশ লাইন গ্রামের বাসিন্দা। তিনি মৃত ভাদু মিস্ত্রির ছেলে বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন