সর্বশেষ

জাতীয়

একযোগে ৯ সচিব ও সমমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকার একযোগে ৯ জন সচিব ও সমমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এতে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

যাদের নিয়োগ বাতিল হয়েছে তারা হলেন- স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান এবং পরিকল্পনা কমিশনের সচিব ড. কাইয়ুম আরা বেগম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্তানুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

এ সিদ্ধান্তকে প্রশাসনিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

৩৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন