সর্বশেষ

সারাদেশ

নেত্রকোণায় বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযান

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল পণ্য বিক্রি বন্ধ এবং সঠিক ওজনে পণ্য বিক্রি নিশ্চিত করতে বিশেষ বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের প্রধান বাজার মেছুয়া বাজারে জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্সের সহযোগিতায় এ সমন্বিত অভিযান পরিচালিত হয়।

পৌরসভার মেছুয়া বাজারের সামনে থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে সবজি, ফল, মাংস এবং ইফতার সামগ্রীর বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, প্রতিটি দোকানে ক্রেতাদের জন্য দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টানাতে হবে এবং নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে। ভেজাল পণ্য বিক্রি, কম ওজনে পণ্য প্রদান বা অবৈধ মজুদদারি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি কঠোর সতর্কবার্তা দেন।

রমজান মাসজুড়ে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 

২৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন