সর্বশেষ

সারাদেশ

চাঁদা বন্ধের দাবিতে ত্রিশালে সিএনজি-অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিং স্টেশন এলাকায় চাঁদা বৃদ্ধির অভিযোগে সিএনজি ও অটোরিকশা চালকরা রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে মহাসড়ক অবরোধ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, আগে প্রতিটি গাড়ি থেকে ২০ টাকা চাঁদা নেওয়া হতো, কিন্তু কয়েকদিন ধরে তা ১০০ টাকা করা হয়েছে। এই অবৈধ চাঁদা বন্ধের দাবিতে তারা সড়ক অবরোধ করেন। বিক্ষোভ চলাকালে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

একজন সিএনজি চালক জানান, “প্রতিদিন সড়কে হয়রানির শিকার হচ্ছি। চাঁদা না দিলে গাড়ি চলতে দেয় না। আমরা গরিব মানুষ, ভাড়া না পেলে পরিবারের পেটে ভাত যাবে না। চাঁদা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়ব না।”

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, “সড়কে কোনো চাঁদা তুলতে দেওয়া হবে না। যারা তুলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ হলো, সড়কে কোনো চাঁদা নেওয়া যাবে না।”

ওসির আশ্বাসের পর সিএনজি ও অটোরিকশা চালকরা মহাসড়ক ছেড়ে যান এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়।

২৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন