সর্বশেষ

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের পদত্যাগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি এই পদত্যাগপত্র শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে জমা দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১-এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রণালয় পদত্যাগপত্রটি বিবেচনা করবে এবং পরে আচার্যের কাছে প্রেরণ করবে। আচার্য পদত্যাগপত্র গৃহীত হলে উপাচার্য পদ শূন্য ঘোষণা করা হবে এবং নতুন উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

ঢাবি উপাচার্য দপ্তরের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "উপাচার্য পদত্যাগপত্র জমা দিয়েছেন, মন্ত্রণালয় থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। পদত্যাগপত্র গৃহীত হলে বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।"

পদত্যাগপত্রে অধ্যাপক নিয়াজ আহমেদ খান ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করেছেন। তিনি আগে জানিয়েছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করতে প্রস্তুত আছেন। সেই সময় তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখন উন্নতির দিকে যাচ্ছে। দায়িত্ব পালনের একটি ভালো পর্যায়ে পৌঁছানোর পর আমি সরে দাঁড়াতে চাই। আমি চাই যেন রাজনৈতিক সরকার তার মতো করে প্রশাসন সাজাতে পারে। প্রয়োজনে সহযোগিতার জন্য আমি সর্বদা প্রস্তুত।"

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন