সর্বশেষ

সারাদেশ

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আফগানিস্তানের সীমান্তঘেঁষা এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তাদের সহযোগী গোষ্ঠীর ঘাঁটি ও গোপন আস্তানাকে লক্ষ্য করে শনিবার রাতে এসব হামলা চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় সাতটি প্রশিক্ষণ শিবির ও আশ্রয়স্থলে ‘নির্বাচিত লক্ষ্যবস্তুতে’ আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।

এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর কয়েক দিন আগে সৌদি আরবের মধ্যস্থতায় উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে কাবুল তিন পাকিস্তানি সেনাসদস্যকে মুক্তি দেয়। দীর্ঘদিন ধরে দুর্গম সীমান্তজুড়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার পর এমন উদ্যোগ নেওয়া হয়েছিল।

পাকিস্তান সরকারের দাবি, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সাম্প্রতিক যেসব হামলার পরিকল্পনা করা হয়েছে, তার মধ্যে রয়েছে ইসলামাবাদের শিয়া মসজিদে বিস্ফোরণ এবং উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সহিংস ঘটনা।

সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বহরে আত্মঘাতী হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনাসদস্য নিহত হন। এর পরদিন বাজাউরে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানো হলে ১১ জন সেনাসদস্য ও এক শিশু নিহত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলাকারী আফগান নাগরিক ছিলেন।

এ বিষয়ে কাবুলের তালেবান প্রশাসনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আফগানিস্তান বরাবরই পাকিস্তানের এমন অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে হামলা চালানোর সুযোগ কোনো গোষ্ঠীকে দেওয়া হয়নি।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন