সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় নুরুল হক নুরের প্রতিমন্ত্রীত্ব উদযাপন, আনন্দ ও মৌন র‍্যালি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নুরুল হক নুর দেশের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ ও মৌন র‍্যালি এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলের পরে কলাপাড়া উপজেলা ও পৌর গণ অধিকার পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত হয় ইফতার মাহফিল।

অনুষ্ঠানে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক গাজী আব্বাস উদ্দিন বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা। তারা বলেন, প্রতিমন্ত্রী হিসেবে নুরুল হক নুর পটুয়াখালী জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাদের প্রত্যাশা।

এ সময় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দপ্তর সম্পাদক জসিম পারভেজ, সদস্য হাফিজুর রহমান, গোফরান বিশ্বাস পলাশ, মিলন কর্মকার রাজু, সহযোগী সদস্য প্রভাষক চঞ্চল সাহা, গৌতম হালদার, সোলায়মান পিন্টু, মো. ফরিদ উদ্দিন বিপু, ইমরান ফরাজী ও সৈয়দ রাসেল উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন