সর্বশেষ

সারাদেশ

৩ দিনের ব্যক্তিগত সফরে কক্সবাজারে আছেন সিইসি 

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তিনদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা থেকে বিমানযোগে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সেখান থেকে গাড়িবহর নিয়ে তিনি কক্সবাজার সার্কিট হাউজে যান। সফরকালে সেখানেই তার অবস্থানের কথা রয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের অফিস আদেশ অনুযায়ী, শনিবার সকালে তিনি নিজ জন্মস্থান কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকেলে আবার কক্সবাজারে ফিরে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানান, এটি সিইসির ব্যক্তিগত সফর। রোববার সকালে বিমানযোগে তার ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৫৩ সালের ১ জুলাই কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন এ এম এম নাসির উদ্দিন। সম্প্রতি গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান তিনি। সংসদের স্পিকার অনুপস্থিত থাকায় প্রচলিত বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তিনি এ দায়িত্ব পালন করেন।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন