সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে বাজার মূল্য স্থিতিশীল রাখার নির্দেশ খায়রুল কবিরের

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, রমজান মাসে সাধারণ মানুষ যেন অতিরিক্ত মূল্য বা কৃত্রিম সংকটে কষ্ট না পায়, সেজন্য তারা সতর্ক রয়েছেন।

তিনি বলেন, কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়ালে বা অতিরিক্ত মূল্য নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সহনীয় রাখতে নরসিংদী বড় বাজার মনিটরিং করেন তিনি। এসময় সাংবাদিকদের তিনি বলেন, “আমরা চাই মানুষ শান্তিতে রোজা পালন করুক। প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থাকে নিয়মিত মনিটরিং চালিয়ে সাধারণ মানুষের পকেট কাটা রোধ করতে নির্দেশ দিয়েছি।”

মনিটরিংয়ের সময় খোকন বাজারের বিভিন্ন আড়ৎ ও খুচরা দোকান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেন। এসময় জেলা বিএনপি নেতাকর্মী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন