সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে বাসে তল্লাশিতে ১৩ কেজি গাঁজাসহ আটক ১

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি দল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘ইমাদ পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে সন্দেহভাজন মনিরুল ইসলামের বহন করা ব্যাগ থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম খুলনা জেলার রূপসা থানার শ্রীফলতলা গ্রামের মোছাব্বেরপুর এলাকার শেখ বাড়ির আবু তাহের শেখের ছেলে বলে জানা গেছে।

র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন