সর্বশেষ

জাতীয়রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ: খন্দকার আব্দুল মুক্তাদির
১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সারাদেশে সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানি সম্পদমন্ত্রী
রাজশাহীকে চাঁদাবাজিমুক্ত শান্তির শহর গড়াই অগ্রাধিকার: ভূমিমন্ত্রী
কয়েকদিন মেঘলা থাকবে আকাশ, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস
সারাদেশতারাকান্দায় আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ, আগুন ও ভাঙচুর
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
আড়াইহাজারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই; আহত ৯, আটক ৫
গোপালগঞ্জে বিলে বিষ প্রয়োগে ৫০ বিঘা পেঁয়াজ ক্ষতিগ্রস্ত
নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় ব্যবসায়ী নিহত
আন্তর্জাতিকআফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাকিস্তান মন্ত্রীর
মিসরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৮ জন নিহত, আহত ৩
খেলাগাজায় ২৫ হাজার আসনের স্টেডিয়াম নির্মাণে ফিফার ঘোষণা
চিপকে ৮২ রানের দাপুটে জয়, হাসিমুখে বিশ্বকাপ শেষ আফগানিস্তানের
খেলা

চিপকে ৮২ রানের দাপুটে জয়, হাসিমুখে বিশ্বকাপ শেষ আফগানিস্তানের

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বিদায় নিশ্চিত হয়ে গেলেও শেষ দুই ম্যাচে দারুণ লড়াই উপহার দিল আফগানিস্তান। টানা দ্বিতীয় জয়ে বিশ্বকাপ মিশন শেষ করল তারা।

নিজেদের শেষ ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে কানাডাকে ৮২ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা। ব্যাট হাতে ইবরাহিম জাদরানের অনবদ্য ৯৫ রানের ইনিংস এবং বল হাতে মোহাম্মদ নবীর ঘূর্ণি জাদুই নিশ্চিত করেছে এই জয়।

টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডা। ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। ২০ বলে ৩০ রান করে গুরবাজ আউট হলে দ্রুতই ফিরে যান গুলবাদিন নাইবও। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৯ রান তোলে আফগানিস্তান।

এরপর ইনিংস গড়ার দায়িত্ব নেন ইবরাহিম ও সেদিকউল্লাহ আতাল। সময়ের সঙ্গে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা। ইবরাহিম তুলে নেন ফিফটি, আর আতাল ৩২ বলে ৪৪ রানের কার্যকর ইনিংস খেলে বিদায় নেন দলের ১৪৪ রানের মাথায়।

শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের ৭ বলে ১৩ রানের ঝড়ো ক্যামিও ইনিংসে বড় সংগ্রহের পথে এগোয় আফগানিস্তান। ইবরাহিম জাদরান সেঞ্চুরির খুব কাছে গিয়েও থামেন ৫৬ বলে ৯৫ রানে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আফগানরা। কানাডার হয়ে তিনটি উইকেট নেন জাসকারান সিং, একটি উইকেট পান ডিলন হেয়লিগার।

২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে কানাডা। মুজিব উর রহমানের আঘাতে দ্রুত ভেঙে যায় ওপেনিং জুটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। হার্শ ঠাকের ২৪ বলে ৩০ ও সাদ বিন জাফরের ২৬ বলে ২৮ রানের লড়াই সত্ত্বেও বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১১৮ রানেই থামে কানাডার ইনিংস। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। রশিদ খান নেন ২টি উইকেট, আর মুজিব উর রহমান ও আজমতউল্লাহ ওমরজাই একটি করে উইকেট তুলে নেন।

প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয় পেলেও সেমিফাইনালের স্বপ্ন পূরণ হয়নি আফগানিস্তানের। তবু শেষ দুটি ম্যাচের জয় দলটির আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন