সর্বশেষ

সারাদেশ

তারাকান্দায় আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ, আগুন ও ভাঙচুর

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের তারাকান্দায় পরিত্যক্ত অবস্থায় থাকা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিক্ষোভ চালিয়ে আগুন ধরানো ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা পোড়া কার্যালয়ের ভেতরে টায়ার জ্বালিয়ে আগুন ধরান এবং দেয়ালের ইট ভাঙচুর করেন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আল নূর আয়াস, এনসিপির ময়মনসিংহ জেলা সদস্য মাসুদ রানা ও জেলার যুগ্ম সদস্যসচিব তৌহিদ আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই তিনতলা ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সকালে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১০ সদস্য সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং ব্যানার ও জাতীয় পতাকা টাঙান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে ক্ষোভে রাতের বেলায় বিক্ষোভ চালানো হয়।

আল নূর আয়াস জানিয়েছেন, “আওয়ামী লীগের প্রকাশ্যে কার্যক্রম শুরু হওয়ায় আমরা সেখানে গিয়ে স্টিকার ছিঁড়ে আগুন দিয়েছি, দেয়াল ভেঙেছি। যারা নিষিদ্ধ সংগঠনের মধ্যে আছে, তাদের গ্রেফতার করা হোক।”

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, “রাতে আগুন দিলেও তা ধীরে ধীরে নিভে গেছে। এখানে কেউ ফ্যাসিস্ট কার্যক্রম করতে পারবে না।”

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন