সর্বশেষ

খেলা

গাজায় ২৫ হাজার আসনের স্টেডিয়াম নির্মাণে ফিফার ঘোষণা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ফিফা।

যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটন-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে এ ঘোষণা আসে।

ইনফান্তিনো জানান, গাজায় ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণে প্রায় ৫ কোটি ডলার ব্যয় করবে ফিফা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১২ কোটি টাকার সমপরিমাণ। তার ভাষায়, কেবল অবকাঠামো নয়—মানুষের আশা, আত্মবিশ্বাস ও সামাজিক বন্ধন পুনর্গঠনে ফুটবল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্টেডিয়ামের পাশাপাশি ১ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে একটি উন্নত ফুটবল একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এছাড়া গাজার বিভিন্ন এলাকায় ৫০টি ছোট মাঠ ও পাঁচটি পূর্ণাঙ্গ ফুটবল মাঠ নির্মাণের উদ্যোগ রয়েছে।

ওই বৈঠকে গাজা পুনর্বাসন তহবিলে বিশ্বের নয়টি দেশ সম্মিলিতভাবে ৭০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

উল্লেখ্য, গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত ফিলিস্তিন জাতীয় ফুটবল দল ১৯৯৮ সালে ফিফার স্বীকৃতি পেলেও এখন পর্যন্ত বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায়নি। নতুন পরিকল্পনার আওতায় বয়সভিত্তিক ও আঞ্চলিক লিগ চালুর মাধ্যমে একটি শক্তিশালী ফুটবল কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প ফিফার এই পদক্ষেপের প্রশংসা করেন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ইনফান্তিনোর নিয়মিত যুক্তরাষ্ট্র সফর এবং বিভিন্ন শান্তি উদ্যোগে সম্পৃক্ততা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, ক্রীড়াকে কেন্দ্র করে গৃহীত এ উদ্যোগ যুদ্ধবিধ্বস্ত গাজায় সামাজিক সংহতি জোরদার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
 

২৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন