সর্বশেষ

সারাদেশ

নওগাঁ-৫: নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসন থেকে বিএনপির জয়ী সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুকে নওগাঁ শহরের তাজের মোড়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার রাতে ঐতিহ্যবাহী অন্বেষা নিশান ক্লাব এবং দলের নেতা-কর্মীরা তার জন্য সংবর্ধনা আয়োজন করেন।

ঢাকায় জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের পরই রাতেই নওগাঁ ফিরে আসেন নবনির্বাচিত সংসদ সদস্য। তাজের মোড়ে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানান অন্বেষা নিশান ক্লাবের সদস্যদের পাশাপাশি শহরের অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক ও পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক শামিনূর রহমান শামিম প্রমুখ বক্তব্য রাখেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম ধলু। তিনি বলেন, 'ফুলের শুভেচ্ছার চেয়ে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা। নওগাঁ শহরকে একটি আধুনিক তিলোত্তমা শহরে রূপান্তর করা এবং যানজটসহ সব সমস্যার সমাধান করা আমার প্রধান অঙ্গিকার। নওগাঁ উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করি। সবাইকে গ্রীন সিটি, ক্লিন সিটি গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।'

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন