সর্বশেষ

জাতীয়

রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন অফিস সময়সূচি কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এই সময়সূচি অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত থাকবে।

এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে ব্যাংকিং লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। একই সময়সূচি আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকলেও অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় লেনদেন চালু রাখা যাবে।

রমজান মাসে আদালতের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আদালতের দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আদালত প্রাঙ্গণেও একই সময় নামাজের বিরতি কার্যকর থাকবে।

অন্যদিকে ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জনস্বার্থ ও নিজ নিজ আইন অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনার জন্য পৃথক সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন