সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মাহে রমজান উপলক্ষে স্বাগতম র‍্যালি ও সমাবেশ

আশরাফুল ইসলাম,  চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বুধবার শিবগঞ্জে মাহে রমজান উপলক্ষে একটি স্বাগতম র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি মদিনা মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের স্থান পর্যন্ত যায়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ মুহাম্মদ জাবের। তিনি বলেন, “রমজান মাসে আরব দেশগুলোতে নিত্যপণ্যের দাম কমানোর প্রতিযোগিতা চলে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কোনো নিয়ন্ত্রণ নেই। সিন্ডিকেট পরিচালনার মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বড় বড় ব্যবসায়ী এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সিন্ডিকেট ভাঙা না গেলে মুসলমানরা রমজান মাস পালন করতে কষ্ট ভোগ করবেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের।”

তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন সরকারের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি মামুন হাসান এবং সঞ্চালনা করেন সেক্রেটারী শহিদুল্লাহ। অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক সভাপতি আবদুল বাশির, দেলোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যরা।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন