সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে বিএসটিআই'র অভিযান, প্রতিষ্ঠানকে জরিমানা 

স্টাফ রিপোর্টার, রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদনহীন বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়।

অভিযানে বিএসটিআই’র গুণগত মানসনদ ও ছাড়পত্র ছাড়া এবং বৈধ আমদানি ব্যতীত চোরাইপথে আনা বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সাহেব বাজার আরডিএ মার্কেট এলাকায় অবস্থিত ‘মুন এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জনস্বার্থে বিএসটিআই রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন