সর্বশেষ

সারাদেশ

প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার মানুষের জন্য সুখবর নিয়ে এসেছেন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব রেহান আসিফ আসাদ (রাতুল)।

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ (১৭ ফেব্রুয়ারি ২০২৬) মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ‘Rules of Business, 1996’-এর Rule 3(B) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে রেহান আসিফ আসাদসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তালিকার পঞ্চম ক্রমিকে প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

রেহান আসিফ আসাদ একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা মরহুম ছিলেন স্থানীয় পর্যায়ের একজন প্রভাবশালী নেতা ও সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি একজন সাবেক মন্ত্রী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের ভ্রাতুষ্পুত্র।

নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর গোদাগাড়ী ও তানোর এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, তার এ দায়িত্ব পালনের মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অনেকে শুভকামনা জানিয়েছেন।

এদিকে, গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ায় তানোর ও গোদাগাড়ীবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, রেহান আসিফ আসাদের উদ্যোগে কৃষি, শিক্ষা ও অবকাঠামো খাতে অঞ্চলের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

৩৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন