সর্বশেষ

শিক্ষা

রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজে ছুটি, খুলবে ২৯ মার্চ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি কলেজে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, টানা ছুটি শেষে আগামী ২৯ মার্চ রোববার থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। এর মধ্যে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের সরকারি ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ থেকে কলেজগুলোতে পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে।

অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ এবং ভোকেশনাল কলেজগুলোতে ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে ২৯ মার্চ।

বর্ষপঞ্জিতে আরও উল্লেখ করা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন কলেজ বন্ধ থাকবে। এছাড়া দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিনের ছুটি নির্ধারিত হয়েছে। বছরের শেষদিকে শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিন বন্ধ থাকবে কলেজগুলো।

প্রতি বছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান এ ছুটি ঘোষণা করতে পারবেন।

২৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন