সর্বশেষ

সারাদেশ

সরদার সাখাওয়াত হোসেন বকুলের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বিএনপির নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার শপথ বাক্য পাঠ করান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়া সরদার সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। এটি তার চতুর্থবারের সংসদ সদস্য হিসেবে বিজয়।

সরদার সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস। তিনি ১৯৯১ সালে প্রথমবার বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে ১৯৯৬ ও ২০০১ সালে আওয়ামী লীগ প্রার্থী সাবেক সেনাপ্রধান লে. জেনারেল নূর উদ্দিন খানকে পরাজিত করে আবারো নির্বাচিত হন।

মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মনোহরদী-বেলাবোর সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। নেতা ও কর্মীরা খুশিতে মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ বলেন, “দীর্ঘ দিনের পরিশ্রম আজ ফলপ্রসূ হলো। মানুষের ভালোবাসায় বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর আজ আমরা মন্ত্রী পেলাম। আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থায় সীমাবদ্ধতা ও উন্নয়নের ধীরগতি দূর হবে।”

মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বলেন, “সরদার সাখাওয়াত হোসেন বকুলের দক্ষতা ও সততা প্রশ্নাতীত। তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমাদের অঞ্চলের উন্নয়ন ও আধুনিকায়ন সম্ভব হবে।”

২৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন