সর্বশেষ

সারাদেশ

হোমনায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে ঘরের ভেতর প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতরা হলেন মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), তাদের চার বছর বয়সী ছেলে হোসাইন এবং জহিরুল ইসলামের ভাই আবদুস সাত্তারের পাঁচ বছর বয়সী ছেলে জোবায়ের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দীর্ঘ সময় ধরে পরিবারের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে যান। একপর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘরের তিনটি কক্ষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

হোমনা থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে।

২৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন