সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। তাকে লালমনিরহাট থেকে বিশেষ অভিযানে আটক করা হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৩, রংপুর। গ্রেফতার ব্যক্তির নাম হাবিবুর রহমান। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার নুরুজ্জামান মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটকের চেষ্টা চালিয়ে আসছিল।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৪ জানুয়ারি সকালে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে কুড়িগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দেন মোঃ নজরুল ইসলাম। কুড়িগ্রাম পৌরসভার তারামন বিবি চৌরাস্তা এলাকায় পৌঁছালে নাগেশ্বরী থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে এসে তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই মোঃ এনামুল হক বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৫)।

মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরে সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল অভিযানে নেমে অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, সড়কে বেপরোয়া ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ বলেও তিনি জানান।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন