সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে জামায়াতে ভোট দেয়ায় স্ত্রীকে তালাকের অভিযোগ 

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলা পশ্চিমপাড়া গ্রামে রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে এক দাম্পত্যে অঘটনের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি কর্মী মো. সইবুর আলী (৪৮) তার স্ত্রী মোসা. তারাফুল খাতুনকে তালাক দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মোসা. তারাফুল খাতুন স্বামীর অনুমতি ছাড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’-তে ভোট দেন। এরই জের ধরে দাম্পত্যে বিরোধের সৃষ্টি হয় এবং তালাকের সিদ্ধান্ত নেওয়া হয়।

দাম্পত্য জীবনের ৩০ বছরে এই দম্পতির সংসারে দুই মেয়ে-মোসা. খাতিজা খাতুন (২৮), মোসা. সুমিজা খাতুন (২৫) এবং এক ছেলে মো. তারিফ (১৯) রয়েছে। পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, রাজনৈতিক মতভেদের কারণে এমন চরম সিদ্ধান্তে তারা মর্মাহত ও বিস্মিত।

তালাকপ্রাপ্ত মোসা. তারাফুল খাতুন বলেন, 'আমি আমার নাগরিক অধিকার প্রয়োগ করে ভোট দিয়েছি। এ কারণে আমাকে তালাক দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।'

অভিযুক্ত মো. সইবুর আলীর বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের উদ্যোগ নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

২৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন