সর্বশেষ

সারাদেশ

ভোলার চরফ্যাশনে নৃশংস হত্যা, এলাকায় ব্যাপক আতঙ্ক

মেজবাহ উদ্দিন শিপু, ভোলা
মেজবাহ উদ্দিন শিপু, ভোলা

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আঃ রহিম ভুট্টো (৪৫), তিনি মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে। স্থানীয়দের অভিযোগ, হত্যাকাণ্ডটি মাদক বেচাকেনাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ১০টার দিকে কলেরহাট রাস্তার মাথায় দুর্বৃত্তরা আঃ রহিমকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এমন নৃশংস ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডটি মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঘটেছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

২৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন