সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
জাতীয়

প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে : তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর বলরুমে শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে প্রণীত দলীয় ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, বিভিন্ন গণতান্ত্রিক দল ও জনগণের মতামতের ভিত্তিতে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে এবং কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে জুলাই সনদেও বিএনপি স্বাক্ষর করেছে।

বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় জনগণ বিএনপিকে বিজয়ী করেছে এবং এ বিজয় গণতন্ত্রের। দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

নবনির্বাচিত সরকারের সামনে নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হবে। এ জন্য জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার ভাষায়, “জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।”

নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলোই গণতন্ত্রের বাতিঘর। সরকার ও বিরোধীদল দায়িত্বশীল ভূমিকা পালন করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে।

শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ ও হতাহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিকে ‘ভারাক্রান্ত’ বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আপোষহীন ছিলেন। তাঁর রুহের মাগফেরাত কামনা করেন তিনি।

নির্বাচনোত্তর পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, কোনো উস্কানিতে পা না দিতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি স্পষ্টভাবে জানান, কোনো ধরনের অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং দলমত-নির্বিশেষে সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন