সর্বশেষ

সারাদেশ

এমপিদের শপথের পরই সরকার গঠন: আহমেদ আযম খান

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আগামী ১৮ তারিখে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথের পর বর্তমান সরকারপ্রধান নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন। তখন দলের সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান সহকর্মীদের নিয়ে সরকার গঠনের উদ্যোগ নেবেন।

বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার নিজ বাসভবনে নির্বাচন-পরবর্তী কুশল বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছেন। নির্বাচন সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, নানা প্রতিকূলতা অতিক্রম করে জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এজন্য বাসাইল-সখীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

আহমেদ আযম খান বলেন, আগামী পাঁচ বছর বাসাইল-সখীপুরের মানুষের মুখে হাসি ফোটানোই হবে তার প্রধান লক্ষ্য। নির্বাচনের আগে দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান। শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান ও জনসেবামূলক খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন তিনি।

বিজয়ের আনন্দ বাসাইল-সখীপুরবাসীর প্রতি উৎসর্গ করে তিনি বলেন, এই বিজয় ব্যক্তিগত নয়; এটি সমগ্র এলাকার মানুষের বিজয়।

এরপর তিনি বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংক্ষিপ্ত বিজয় সমাবেশে অংশ নেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে সিক্ত করেন। সমাবেশে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়। স্লোগান, করতালি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তারা বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন